slider

সোনাতলায় কানুপুর প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলায় কানুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায কানুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ মা সমাবেশে স্কুলের প্রধান শিক্ষাক মোঃ মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন টুকু সভাপতি পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ । বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজ, সহকারী শিক্ষক মোছাঃ বিলকিস বেগম, মোঃ এমদাদুল হক, মোছাঃ তহমিনা খাতুন, মোছাঃ ইসমোতারা শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষাক বলেন- একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন করতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তান্ত্রে না থেকে শুরু করে প্রতিটি বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই প্রতিটি সন্তান সঠিক গাইড দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন- সন্তানের বড় হয়ে ওঠা তার বুদ্ধির বিকাশ মানসিক গঠন যথাযথভাবে হওয়ার জন্য মাতা- পিতার যত্ন আদর ভালোবাসা মায়া-মমতা একান্ত প্রয়োজন। কারণ, শিশুর জন্য তার শৈশবকাল অত্যন্ত অসহায়ের সময়।

অনুষ্ঠান শেষে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার নিয়ে আসার জন্য স্কুলের পক্ষ হইতে টিফিন বাটি উপহার দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button