slider

মানিকগঞ্জে কবর খোদকদের ঈদ উপহার

প্রতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জে কবর খোদকদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকেলে শহরস্থ সেওতা মাদরাসা ও কবরস্থানে ৬ জন প্রবীন কবর খোদকদের মাঝে এ উপহার তুলে দেন মানিকগঞ্জ ই.এস কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো: শরীফুল ইসলাম খাঁন।

উপহার সামগ্রী পাওয়া খবর খোদকরা দীর্ঘ কয়েক যুগ যাবত স্বেচ্ছাশ্রমে কবর খোঁড়া ও লাশ দাফন কাজ করে আসছেন। ঈদ উপহার পেয়ে ওই ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

মো: শরীফুল ইসলাম খাঁন বলেন, কবর খোদকরা রোদ, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে রাত-দিন কবর খননকাজ করে থাকেন। তাই এবারের ঈদ উপহার কবর খোদকদের দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আজাদ, সহযোগী সংগঠন মেঘদূত বাংলাদেশের চেয়ারম্যান শফি আলম, সিরাজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button