slider

বড়াইগ্রামে কয়েলের আগুনে পুড়ে মরলো চার গরু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে আকস্মিক অগ্নিকান্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। এতে আরও একটি গরু দগ্ধ হয়েছে। রোববার দিনগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ খামারীর। মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে দেয়া কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, চরগোবিন্দপুর গ্রামের মাদরাসা শিক্ষক আবুল কাশেম শেখের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে গোয়াল ঘরে আকস্মিক আগুন লাগে। ঘরটির অর্ধেক অংশ জুড়ে শুকনা পাঠকাঠি থাকায় আগুন তীব্র আগুন ধারণ করে। এক পর্যায়ে গরুর ডাকাডাকিতে বুঝতে পেরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। কিন্তু তার আগেই ঘরে থাকা পাঁচটি গরু দগ্ধ হয়ে চারটি ঘটনাস্থলেই মারা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button