slider

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাইসাইকেল মেকারের মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র কোচ (১৮) নামের এক বাইসাইকেল মেকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারের শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক চন্দ্র কোচ একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের সতিন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং নলুয়া বাজারে শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের মেকার ।

ওই দোকানের মালিক শ্রীবাসের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে অনিল ও তার বন্ধুরা মিলে দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে তা দাহ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button