slider

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

মাহতাবুর রহমান,বেতাগী : বরগুনা জেলার বেতাগী পৌরশহরের ৯নং ওয়ার্ডের খারাকান্দা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মুজিবর রহমান খানের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ২৯ মার্চ বুধবার বিকেলে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৩১ মার্চ শুক্রবার বিকেল ৪ টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। অভিযুক্ত আসামি মুজিবর রহমান ঘটনার পর থেকে পলাতক আছে।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানান, আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকা থেকে বুধবার ২৯ মার্চ বিকেল ৫টার দিকে মুজিবর রহমান খান (৫০) অপহরণ করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। পরে ধর্ষণ শেষে প্রায় ৩০ ঘন্টা আটকে রেখে বৃহস্পতিবার রাতে মেয়েকে ছেড়ে দেয় মুজিবর রহমান। এসময় কাওছার হোসেন নামে এক ব্যক্তি আমার মেয়েকে দেখে থানায় নিয়ে যায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। শনিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও বলেন আসামি পলাতক আছে, অভিযুক্ত আসামি মুজিবর রহমানকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button