slider
লালপুরে টিআর প্রকল্পে ৪৩ লক্ষ টাকা বিতরণ

নাটোর প্রতিনিধি : ২০২২-২৩ অর্থবছরে নাটোরের লালপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষনের আওতায় ৫৫টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৩ লক্ষ ১৯ হাজার ৩৩৩ টাকার টিআর প্রকল্পের নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। এরআগে ১৯’শ কৃষকের মাঝে পাটের বীজ, ১৩’শ কৃষকের মাঝে আউশ ধান ও ডিএমপি সার এবং ৮জন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভাশেষে তিনি এসব বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।




