হরিরামপুরে দুুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির সভা

হরিরামপুর চরাঞ্চল প্র্তিনিধি : হরিরামপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা দুুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। উপজেলা দুুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির কার্যক্রম আলোচনা করেন ও অংশগ্রহনকারীদের আলোচনা করার আহবান করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। সভায় বিগত সময়ের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিকুজ্জাম।
উপজেলা দুুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির সভায় আলোচনা করেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিকুজ্জাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ হাফিজুল ইসলাম ফায়ার সাভিস লিডার ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান সুতালড়ী, গোলজার হোসেন, ইউপি চেয়ারম্যান, লেছড়াগঞ্জ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান, রামকৃষ্ণপুর কামাল হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মোকতার হোসেন আলোচনায় বলেন উপজেলার প্রতিটি ডিপার্টমেন্ট থেকে নিজ নিজ অবস্থানে থেকে দুুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির বিষয়ে আলোচনা তুলে ধরেন।
তাছাড়াও দুুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও প্রচার করার উদ্যোগ গ্রহন করা হয়। হরিরামপুর বাসিকে পদ্মার হাত থেকে বাঁচিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। হরিরামপুরের জন্য সবচেয়ে প্রসংশনীয় উদ্যোগ পদ্মা ভাঙ্গন রোধে বেরিবাঁধ। আলোচনায় প্রস্তাবনা উঠে আসে প্রতিটি ইউনিয়নে মাসিক কমিটির মিটিং করা।
হরিরামপুর চরের প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে রক্ষায় গরু, ছাগল, ভেড়া, ঘোড়ার ক্যাটাল সেন্টার বা উঁচু ভিটা তৈরি করা। জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ গ্রহন। চরের জরুরি স্বাস্থ্য সেবার জন্য ট্রলারের ব্যবস্থা করা। চরের মানুষের জন্য সার্বক্ষনিক স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা প্রতিটি বাজারে জরুরি আগুন নেবানোর জন্য পানি ব্যবস্থা রাখা হয়। বন্যার জন্য শুকনো খাবার ও নিরাপদ পানি ব্যবস্থা রাখার উদ্যোগ গ্রহন করা হবে।




