অর্থনৈতিক সংবাদ

নতুন ভ্যাট আইন থেকে সরে এসেছে সরকার

 

ব্যবসায়ী-শিল্পপতিদের তীব্র বিরোধিতার মুখে বহুল বিতর্কিত, আলোচিত-সমালোচিত নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন থেকে সরে এসেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পূর্বের ন্যায় প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট আরোপের ঘোষণা দেয়ার মধ্যদিয়ে এক অনিবার্য বিতর্কের অবসান হয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। এর আগে আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এ নতুন আইনের বাস্তবায়ন নিয়ে সরকারের মুখোমুখি দাঁড়িয়েছে ব্যবসায়ী সমাজ। নতুন আইনে সব ধরনের ব্যবসা ও সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘেঅষনা দেয়া হয়েছিল।

নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিরোধিতা করে দেশব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালনসহ নানা উপায়ে প্রতিবাদ করে আসছিলেন ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় গঠন করা হয় যৌথ কমিটি। প্যাকেজ ভ্যাটের পক্ষে কমিটি সুপারিশ করলেও সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় দানা বাধছিল বিতর্ক। প্রস্তাবিত বাজেটে দাবির প্রতিফলন না দেখা গেলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়ে রেখেছিল ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button