খেলা

মেয়েদের ক্রিকেট জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লীগে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব।

মহিলা ক্রিকেট লীগের সুপার ফোরে উত্তীর্ণ দলগুলো হচ্ছে- রূপালী ব্যাংক, আবাহনী লিঃ, মোহামেডান স্পোটিং ক্লাব ও খেলাঘর ক্রীড়া সংঘ।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল নিয়েই মূলত শুরু হচ্ছে সুপার লীগ পর্ব।

আজ সুপার লীগের প্রথম খেলায় মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন ধীরে হলেও বাংলাদেশের মহিলা ক্রিকেট জনপ্রিয়তা পাচ্ছে।

বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান অবশ্য বলছেন যদিও জনপ্রিয়তার গতি যতটুকু প্রত্যাশা করা হয়েছিলো ততটা হয়নি। তবে আগের বছরের চেয়ে অগ্রগতি হয়েছে।

তার মতে মেয়েদের ক্রিকেট স্কুল লেভেলে নিতে পারলে অনেক কাজে আসতো। তবে ক্লাব ক্রিকেট শুরু হয়ে গেছে। বড় ক্লাবগুলো দল করছে, মেয়েদের পৃষ্ঠপোষকতা করছে। ভারতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশের মেয়েরা খেললো।

জেলা পর্যায়ে মেয়েরা কতটুকু আগ্রহ হচ্ছে ? এমন প্রশ্নের জবাবে বিবিসিকে তিনি বলেন এখানে বড় ভূমিকা রাখতে হবে ক্রিকেট বোর্ডকে। ক্রিকেটের মধ্য দিয়ে মেয়েরাও এখন তাদেরউপার্জনের বিষয়টি চিন্তা করতে পারে।

কোচ ম্যানেজারের ভূমিকায় নারীরা কবে আসবে ? এ প্রশ্নে তিনি বলেন এটি ধীরে ধীরে হবে। তবে যতদিন না হয় ততদিন পুরুষ কোচ বা ম্যানেজাররাই হয়তো নারী ক্রিকেট দলের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন বাংলাদেশের মেয়েদের বিদেশে খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আবার বিদেশী টিমগুলোকেও বাংলাদেশে আনতে হবে। তাহলে মেয়েরা ক্রিকেটে আরও উৎসাহিত হবে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button