slider
আদমদীঘিতে হেরোইনাহ বাসযাত্রী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৫ গ্রাম হেরোইনসহ মোতালেব (৫০) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার মোতালেব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত হরমোজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৪মার্চ) দুপুরে নওগাঁ থেকে বগুড়া গামী নূর পরিবহন নামে একটি বাসে যাত্রীবেসে মাদক নিয়ে যাচ্ছিলেন মোতালেব। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেসে থাকা মোতালেবের কাছে থেকে ১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



