slider

রামগঞ্জে সেলাই মেশিন বিতরণ করে মোহাম্মদিয়া বাজার হলি মিশন

সাজ্জাদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করে রামগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মোহাম্মদিয়া বাজার হলি মিশন।

শনিবার(২৫ শে মার্চ) সকাল ১১ টায় নিজস্ব অফিসে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ সম্পূর্ণ করে।
সংগঠনের সদস্য সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীল জহির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম , বিশেষ অতিধি ছিলেন মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালেহ্ উদ্দিন মামুন ও দক্ষিন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ হোসেন ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ওমর ফারুক, রাছেল হোসেন,আরিফ হোসেন, নুহেল হোসেন, ইউসুফ শামীম, মেহেদি হাসান, আল আমিন, মাকছুদ হোসেন, তামীম সহ স্থানীয় পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য মনিরুল ইসলাম বলেন, আত্ম-মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুঃস্থদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহন করা প্রয়োজন। বিশেষ করে সমাজের বিত্তবানরা অসহায়দের দারিদ্র্য বিমোচন করার জন্য পাশে দাঁড়ানো উচিত।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জহির হোসেন বলেন, “চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে” এই স্লোগান কে সামনে রেখেই ২০১৯ সালের ৬ই মে সংগঠনটির অগ্রযাত্রা শুরু হয়। জাতীয় দূর্যোগ করোণা মহামারীর সময় স্বাস্থ্য সচেতন মূলক লিফলেট, অক্সিজেন সহযোগিতা ও খাদ্য সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে ছিলাম। মানুষকে স্বাবলম্বী করতে অটো রিকশা, সেলাই মেশিন বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, ঈদে কুরবানির গোস্ত বিতরণ, বিয়েতে সাহায্য প্রদান, অবৈতনিক শিক্ষাদান, দারিদ্র বিমোচন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রাতের আলো, চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান সহ অসংখ্য সামাজিক কর্মযজ্ঞ আমরা পরিচালিত করে আসছি।

বিশেষ অতিথির বক্তব্যে সালেহ্ উদ্দিন মামুন বলেন, মোহাম্মদিয়া বাজার হলি মিশন “আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন” এই সংগঠনের সকল সদস্যেরা সামাজিক কাজের পাশাপাশি নিজেদের জীবনের গতিকে সফল করতে হবে। কারণ নিজেদের গড়ে তুলতে পারলে সংগঠনের কাজ সঠিকভাবে চলবে। এছাড়াও সামাজিক সকল ধরনের কাছে সবসময় সাথে থাকার অঙ্গিকার জ্ঞাপন করেন। তিনি আরও বলেন নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।
বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে খুশি দরিদ্র অসহায় নারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button