slider

নিয়ামতপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা সদরে এক বর্ণাঢ্য রালী বের করা হয়।
পরে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় যক্ষ্মা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সহকারী সার্জন ডাঃ শারমিন সুলতানা, ডাঃ জয়ন্ত প্রামানিক, ডাঃ ফারহানা আফরোজ প্রীতি, ডাঃ মোছাঃ তাজরিন তারিন, ডাঃ এবিএম জাহাঙ্গীর কবির, সহকারী সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম তরফদার, ডাঃ প্রণব কৃমার সাহা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ।।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক, সেবিকা ও যক্ষ্মা ও কুষ্ঠ বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button