slider

আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়, সুদরানা মাধ্যমিক বিদ্যালয় এবং ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়, মঙ্গলবার সুদরানা মাধ্যমিক বিদ্যালয় এবং বুধবার (২২মার্চ) ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং উক্ত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকসহ ডাসকো ফাউন্ডেশনের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ।

অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এ্যাসিসস্ট্যান্ট গোলাম রাব্বানী।

এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সকলের জন্য মেডেল পুরস্কার তুলে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button