বান্দরবানের বলিবাজারে আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি : পার্বত্য জেলার বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ আগুনে পুড়েছেন অর্ধশতাধিক দোকান। (২২ মার্চ) বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোর ৬টার দিকে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী, পুলিশ ও বিজিবি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে অর্ধশতেরও বেশি দোকান ও কাচামালের আড়ত পুড়ে ছাই হয়ে যায়। থানচি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ পেয়ার জানান, বলিপাড়াবাজারে ভয়াবহ আগুনে ৫৩টি দোকান পুড়ে গেছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে পেরেছি। তবে আগুনে ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়।




