কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
২১ শে মার্চ (মঙ্গলবার) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন, এসময় তারা জানান তাদের একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর আলীয়াপাড় এলাকায় সোমবার রাতে একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে জাল-জালিয়াতির মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন, র্যাব-১০ আরো জানান গ্রেফতার হওয়া ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিমদি এলাকার মৃত হাফিজ উদ্দিন মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার হওয়া আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলো বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামী নাজিম উদ্দিন কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




