জয়পুরহাটের হাসপাতালে ভুয়া নার্স আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্টাফ নার্সের পোশাক পরিহিত পূর্ণিমা ওরফে তুলি নামে এক ভূয়া নার্সকে থানায় সোর্পদ করেছে হাসপাতাল কর্তপক্ষ। সোমবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে পুলিশকে সোর্পদ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে সিনিয়র স্টাফ নার্সের পোশাক পরিহিত অপরিচিত এক নার্স হাসপাতালের বিভিন্ন ওর্য়াডে ঘোরাফেরা করছে। তার গতিবিধি সন্দেহ জনক হলে অনন্য নার্সরা তাকে
জিঙ্গেস করে সে তখন নতুন এসেছে বলে ও এলামেলো অসংঙ্গতি মূলক কথাবার্তা বলে। পরে তাকে উপসেবা তত্ববধায়কে রুমে নিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে জিঙ্গাসাবাদ করলে এক পর্যায়ে সে জানায় সদর উপজেলার ভাদশা গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে পূর্ণিমা ওরফে তুলি । সে কোনো নার্স নয়। এ সময় হাসপাতালের অনন্য নার্সদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিভিন্ন সময়ে শোনা যায় হাসপাতালে শিশু, ঔষধ, মোবাইল সহ অনেক কিছু চুরি হয়। এদের মতো ভূয়া ও প্রতারকরা আমাদের চোখকে ফাকি দিয়ে এসব করে আমাদের দূনার্ম হয়, আমারা শাস্তি চাই।
উপসেবা তত্ত্বাবধায়ক আরো বলেন, এই কাজটি তিনি ঠিক করেনি। এভাবে হাসপাতালে ভেতরে এরা এসে চুরি করে আর হাসপাতালের কর্মরত নার্স ও স্ট্যাফদের দুর্নাম হয়।
পরে জয়পুরহাট সদর থানায় খবর দিলে ওই ভুয়া নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।



