slider

নাটোরের ৩ উপজেলা গৃহহীনমুক্ত হচ্ছে

নাটোর প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে নাটোর জেলার তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে।রোববার (১৯ মার্চ) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি)শামীম আহমেদ।

ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলাগুলো হচ্ছে লালপুর, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর। এর আগে জেলার বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাটোর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৬৭০টি। ইতিমধ্যে তিন পর্যায়ে বাগাতিপাড়া উপজেলায় ৩৮৪টি গৃহ নির্মাণের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯টি, বড়াইগ্রাম উপজেলায় ৬৪৫টি এবং গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ স¤পন্ন হয়েছে। এর মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীর নির্মিত ব্যারাকে ২৭০টি পরিবার পুনর্বাসিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শামীম আহম্মেদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে নাটোরের জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির ওপরে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে। আগামী ২২ মার্চ ৩ উপজেলায় পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. গোলাম
মোস্তফাসহ নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button