slider

তালতলীতে অন্ত কোন্দলে নৌকার ভরাডুবি হাতপাখার জয়

মাহতাবুর রহমান, তালতলী প্রতিনিধি : দলীয় কোন্দলের কারণে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে আওয়ামীপ্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো.ফারুক খান। এর মধ্য দিয়ে বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী জয়ী হলেন। ১৬ মার্চ বৃহস্পতিবার শারিকখালী ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত মো.ফারক খান।

এই ইউনিয়নে ৭ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে ৬হাজার ৬৭৩জন বৈধ ভোট প্রদান করে বাতিল হয় ১৫ ভোট। মো.ফারুক খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল আনারস প্রতীকে ১ হাজার ৪৭৩ভোট। নৌকা প্রতিকে বর্তমান চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার ১হাজার ৪৪০ভোট, নিজাম উদ্দিন ঘোড়া প্রতিকে ১হাজার ৩৫৯ ভোট, মোসা.এলিচ চশমা প্রতিকে ২৭ভোট পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে। এজন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকাকে হারাতে। তবে হাত পাখা বিজয়ী হবে ভাবতে পারিনি

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন নির্বাচনের পূর্বে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচনের দিন পরিবেশ শান্ত ছিল। আমরা সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ করতে পেরেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button