slider

রানীনগরে গাড়ির তেল চুরির সময় যুবক আটক

রায়হান, রাণীনগর নওগাঁ প্রতিনিধি : রানীনগরে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপির ইট ভাটার মহেন্দ্র গাড়ির তেল চুরি করার সময় আবু রাহিম (২৪) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার রাত আনুমানিক ১০:৩০ সময়। আবু রাহিমের বাড়ি ইলশাবাড়ি হাই স্কুলের পাশে, তার বাবার নাম আব্দুর রাজ্জাক পেশায় তিনি একজন কৃষক। তার পরিবারের সঙ্গে মুঠোফোনের কথা বলার পর জানা যায় আবু রাহিম একজন মাদক সেবী।

এলাকাবাসীর কাছ থেকে জানতে পারা যায় রাহিম এর আগেও অনেকবার তেল চুরি করেছেন। কিন্তু তাকে ধরতে পারা যাচ্ছিলো না। মঙ্গলবার রাতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন চকমনু গ্রামের উত্তরপাড়া সিদ্দিকুর রহমানের হাতে, আবু রাহিম সত্যতা স্বীকার করেছেন। রাত আনুমানিক ১১:১০ মিনিটে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপির নিকট অনুমতি নিয়ে এলাকাবাসী চোরটিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button