slider

নিয়ামতপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

জনি আহমেদ, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ “নিরাপদ জ্বালানি-ভোক্তাবান্ধব পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আছয়াদুল্লাহ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ হোটেল ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন প্রমুখ।

বক্তারা বলেন, ভেজাল ও মজুতদারি প্রতিরোধে এগিয়ে আসতে হবে ভোক্তা অধিকার অধিদপ্তরকে। বাজারব্যবস্থার সার্বিক তদারকির পাশাপাশি ভোক্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপদ জ্বালানির বিপণনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button