slider

আদমদীঘিতে শোরুম ও বাসায় চুরি

হেদায়তুল নয়ন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘির পূর্ব ঢাকা রোড রিফাত এন্টারপ্রাইজের সাটারের তালা কেটে চার লক্ষ টাকা মূল্যের ১২টি এলইডি টিভি ও পাশের বাসার গেটের তালা কেটে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

এদিকে আদমদীঘি উপজেলায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় দোকানপাট ও বাসার মালিকরা আতঙ্কে রয়েছে।

জনাযায়, আদমদীঘির পূর্ব ঢাকা রোড রিফাত এন্টারপ্রাইজ, মালিক আনসার আলী, প্রতিদিনের ন্যায় গত ১১ মাচ শনিবার রাত্রি সাড়ে ৮টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যায়।

পরের দিন রবিবার সকাল ৭ টার সময় দোকান এসে দেখে তার শোরুমের সাটারের তালা কেটে চার লক্ষ টাকা সুল্যের ১২টি এল ই ডি টিভি চুরি করে নিয়ে পালিয়েছে চোরে।

একই সময়ে শোরুমের পাশের বাড়ি রেশমা কটেজ মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাসার প্রধান ফটকের তালা কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ও রুমের তালা কেটে তিনটি মোটর সাইকেলের মধ্যে একটি টিভিএস মোটরসাইকেল ১০০ সি সি চুরি করে নিয়ে যায়। এদিকে আদমদীঘির সদর বাজার সহ বিভিন্নস্থানে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে দোকান ও বাসার মালিকরা।

থানার উপ পরিদর্শক তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করে চুরি বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button