slider

হাতিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : রবিবার সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা সভায় স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু। উক্ত সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কমিটির সদস্য হাতিয়া থানার ওসি মোঃ আমির‌ হোসেন, বীরমুক্তিযোদ্ধা বিনয়‌ ভূষণ বাবুলাল, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, এনজিও প্রতিনিধি আকরাম‌ হোসেন রুমি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button