কেরানীগঞ্জে ৩ দিনব্যাপী ফাল্গুন উৎসব

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নে ভাওয়াল ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৭ টায় এ উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাওয়াল ক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মোঃ মোশাররফ হোসেন ফারুকের সভাপতিত্বে ফাল্গুন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন টেক্সট বুক বোর্ডের প্রধান সম্পাদক অধ্যাপক ড.সন্তোষ ঢালী, একুশে পদক প্রাপ্ত অভিনয় ও কন্ঠ শিল্পী শিমুল ইউসুফ, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী সহ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভাওয়াল ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী এ ফাল্গুন উৎসব অনুষ্ঠানের প্রথম দিনে আমন্ত্রিত অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়, এছাড়াও উপস্থিত সকলের জন্য নাচ, গান, মঞ্চ নাটক ও মেলার আয়োজন করা হয়।




