slider

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় হতাহত ২

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী অবৈধ ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর সড়কের উপজেলার হারোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সূর্য হোসেন (১৬)। সে লালপুরের আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রী। আহত ওয়াব হোসেন (২২)কে গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, চন্ডিপুর এলাকায় অবৈধ পুকুর খনন চলছে। সেখান থেকে মাটি নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলো অবৈধ ওই ট্রাক্টরটি। পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আরও জানায়, এই মাটি বহনকারী ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলে। এ ধরণের ট্রাক্টর অবৈধ যান। এ যান চলাচল বন্ধে প্রশাসনের কোন ভূমিকা নেই।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সফিউল আজম জানান, দুর্ঘটনার পর চালক পলাতক। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালককে আটক করতে পুলিশ চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button