slider

কাঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে সড়ক আটকে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় কলেজছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নিহতের স্বজন, এলাকাবাসী, সহপাঠি ও মানবধিকার কর্মীরা।

২২ ফব্রæয়ারী বুধবার সকাল ১০টায় উপজেলার বটতলা বাজার সংলগ্ন এলাকায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এত অংশ নেন হৃদয়ের পিতা-মাতা, আত্মীয় স্বজন, সহপাঠি, এলাকাবাসী ও বাংলাদশ আইন সহায়তা কেদ্র ফাউন্ডশনের কেন্দ্রীয় কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রæত সময়র মধ্য হৃদয় হত্যা বিচার দাবি করেন নিহতের মা ফজিলাতুন্নেছা ও পিতা আব্দুল কুদ্দুসসহ অংশগ্রহণকারীরা। বক্তাদের অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় অতিক্রম করলও আসামী সনাক্ত কিংবা গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা ন্যয় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছি। তাই অল্প সময়র মধ্যে আসামীদের গ্রেফতার করে দষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মো. এনায়েত হোসেন ছাড়াও মানববন্ধনে অংশ নেন, বটতলা বাজার কমিটির সভাপতি মো.রনি সিকদার, ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মদ মিঠু সিকদার, মো. মাহমুদুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য মলিনা রানী, উপজলা আওয়ামীলীগ নেতা মো. হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. কবির মিয়া, বাংলাদেশ আইন সহায়তা কেদ্র ফাউন্ডশনের ভাইস চেয়ারম্যান মো. আনিছুর রহমান, পরিচালক, মো. মোতালেব খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ুম হাসান প্রমূখ।

উল্লখ্য, গত ২৩ ডিসম্বর ২০২২ইং তারিখে আমুয়া কলেজ পড়ুয়া একাদশ শ্রেণির ছাত্র হৃদয়কে হত্যা করে আনইলবুনিয়া গ্রামের বাড়ীর সামনে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ পেয়ে কাঠালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং মামলা রজু করে। এরপর দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button