slider

ঘিওরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অমর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ঘিওর প্রেসক্লাব, ঘিওর ডি,এন হাই স্কুল, ঘিওর বালিকা উচ্চ
বিদ্যালয়, ঘিওর শিল্পকলা একাডেমী, জাতীয় পার্টি, জাসদ, বিএনপি, এলিভেন ব্রাদার্স, ক্রিড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্প স্তবক অর্পণ করে।

পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন,ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী, অধ্যাপক অজয় কুমার রায়, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা ঘিওর ডি, এন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু । শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button