slider

ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত মাদরাসায় একুশ পালন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বিশিষ্ট ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত দাউদকান্দি গলিয়ারচর ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দিবস উপলক্ষে মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসা সুপার মাওলানা মোঃ আব্দুর রশিদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ভাষা সৈনিক মরহুম ড. জসীম উদ্দিন আহমেদ সহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে তিনি সকালে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সকল শিক্ষক মন্ডলী ও সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button