slider

মানিকগঞ্জে এসএসসি-২০০১ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব-এই স্লোগানে মানিকগঞ্জ জেলার এসএসসি-২০০১ ব্যাচের বন্ধুদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মানিকগঞ্জের গোলড়া নাহার গার্ডেনে এ অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার সহস্রাধিক বন্ধুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা, স্মৃতিচারণ, ফটোসেশন, দুপুরের ভোজ, ক্রীড়ানুষ্ঠানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। কৃতি ও সুপ্রতিষ্ঠিত বন্ধুদের সম্মাননা প্রদানের পাশাপাশি উৎসব মূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান জমে উঠে।

আয়োজক কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা ইসলাম, জগদীশ, মনিরুল ইসলাম মনি, মোঃ রুহুল আমিন, মোবারক হোসেন, শিল্পী আক্তার, জেরিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button