slider

লালপুরে সুপারি গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সুপারি গাছ থেকে পড়ে বাবুল আকতার (৪৫) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল আকতার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল আকতারতার আপন ভাই আব্দুস সামাদের সুপারি গাছে সুপারি পারতে ওঠেন। এ সময় পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন । পরে পরিবারের লোকজন উদ্ধার করে লালপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি(তদন্ত)জালাল উদ্দিন বলেন, ‘বাবুলের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button