slider

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাটোরে মানবন্ধন

নাটোর প্রতিনিধি : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তার ঢাকা ও রাজশাহীর বাড়িতে ৫ থানার পুলিশের হয়রানির প্রতিবাদে নাটোরে মানবন্ধন করেছে সাংবাদিকরা।

সোমবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি হালিম খান, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন, আব্দুল মজিদ ও নাটোর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শরিফ।

এসময় বক্তরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি না করার নিশ্চয়তা দেয়া হলেও ২ বছর আগের মামলায় ঢাকার ৪ থানার পুলিশ ও রাজশাহী পুলিশ ২টি বাড়িতে যে হয়রানি করেছে তা নিন্দনিয়। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের পাশাপাশি হয়রানী করা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান সাংবাদিকরা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতনের ধারাগুলো বাতিল কিংবা সংশোধনের দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button