slider

নিয়ামতপুরে ‘রক্তযোদ্ধা’ জাহাঙ্গীর আলমের না বলা গল্প

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ মাসের পর মাস স্বেচ্ছায় মুমূর্ষু রোগীদের নিয়মিত রক্ত দান করে মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম। এ পর্যন্ত প্রায় ১০ জনকে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার কাজে এগিয়ে এসেছেন। মিষ্টভাষী ও ভদ্র। নিজ এলাকায় তাকে সবাই খুব পছন্দ করে। অন্যকে সাহায্য করতে কখনো দ্বিতীয়বার চিন্তা করেন না এ জাহাঙ্গীর আলম। মানুষের রক্ত লাল। এ লাল ভালোবাসা বিলিয়ে শান্তি পান জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বলেন, মানুষ যখন খুব বিপদে পড়ে তখন অন্য কারো শরণাপন্ন হয়। বিশেষ করে যখন রক্তের প্রয়োজন হয়, তখন মানুষ দিশাহারা হয়ে ওঠে। কোথায় পাবে, কীভাবে পাবে, কার সঙ্গে যোগাযোগ করলে রক্ত পাওয়া যাবে? সেই চিন্তা যেন তখন আকাশ সমান হয়ে দাঁড়ায়। এরই মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। তিনি আরোও বলেন, যখন কারও বিপদে পাশে দাঁড়াতে পারি। রক্তের পোস্ট বা মেসেজ পেলেই সাধ্যমতো চেষ্টা করি রক্ত দিতে। যখন রক্ত দিই তখন রক্ত গ্রহীতা ও তার আত্মীয়-স্বজনের হাসিমুখ দেখতে পাই। তখনকার অনুভূতি বোঝানোর মতো নয়। রক্ত জোগাড় করে দিলে মনে প্রশান্তি কাজ করে। কারও মুখে হাসি ফোটাতে পারার আনন্দ আসলেই অন্যরকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button