slider
ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন।
গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। অধ্যক্ষ আবদুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের পুন নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এছাড়া ডা. মোসলেহ উদ্দিন খান, পরিচালনা কমিটির সাবেক সদস্য মাইনুল ইসলাম ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ। পরে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, দুপুর আড়াইটায় অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।




