slider

নাটোরে আগুনে ৫টি পরিবারের বাড়িঘরসহ মালামাল ভস্মিভূত

নাটোর প্রতিনিধি : নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৫টি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরতলীর বড়হরিশ পুরপূর্ব পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন জানান, সোমবার দুপুরে বড়হরিশপুর পূর্বপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই আগুন পাশে থাকা অপর তিন ভাই আনোয়ার, মজনু ও আতোয়ারসহ তাদের বাবার বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়েযায় নগদ ৯ লাখ টাকা, মোটর সাইকেল, ফ্রীজ, খাট, আসবাসসহ ৫ পরিবারের সবমালামাল। আগুনে পরিবার ৫টির প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button