slider

মাধবপুরে নানা আয়োজনে দুই দিন ব্যাপী শ্রীশ্রী সরস্বতী পূজার আনন্দ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী-শ্রী সরস্বতী পূজা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজ, ক্লাব গুলোতে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে ২৬ তারিখ থেকে ২৭ জানুয়ারী শুক্রবার ২০২৩ পর্যন্ত দেবীর এই পূজাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে প্রতিটি মন্ডপ সহ প্রতিটি জায়গায়। আনন্দে মেতে উঠে সকলেই। পূজা চলাকালীন সময়ে ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মন্ডপ। দুপুরের দিকে ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। শেষে ভক্তদের মধ্য প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজায় অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোহস্ততে এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান ভক্তরা। পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। শুক্রবার ২৭ জানুয়ারি রাত পর্যন্ত চলবে ভক্তদের সমাগম।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় হবিগঞ্জের মাধবপুরে লক্ষ লক্ষ ভক্তের পাদচারণায় মুখারিত হয়ে প্রতিটি পূজা মন্ডপ বু্জখলিফা, কেদারনাথ আদলে, অপুর্ব সাজে সজ্জিত প্রতিটি মন্দিরের কারুকাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button