মাধবপুরে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৫শে মার্চ গনহত্যা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার ২৫শে মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,
১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে, ২৬ শে মার্চ এর প্রথম প্রহরে তিনি গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।বক্তারা আরও বলেন ২৫ শে মার্চ মধ্য রাতে বাঙালির তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্ক জনক অধ্যায় সূচনা হয়।
পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ মানুষ স্বাধীনতাকামী সাধারণ মানুষ ওপর নৃশংস ভাবে হত্যাযজ্ঞ চালায়, তারপর থেকে শুরু করে গণহত্যা লুটতরাজ ধর পাকড় করতে থাকে। এই যুদ্ধে ত্রিশ লাখ বাঙালি শহীদ হন,গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয় হাজার হাজার মানুষ ঘর বাড়ি হারান। এ দেশের কিছু মানুষ। বক্তারা ২৫ শে মার্চ গনহত্যা দিবসে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, এ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সভাপতি হাসানুজ্জামান ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেনুমাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক জালাল উদ্দীন লস্কর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতির বক্তব্যে বলেন, ২৫ শে মার্চ গনহত্যায় ছেলের সামনে বাবার হত্যা কতটা নৃশংস জঘন্যতম ছিল তা ব্যক্ত করেন, এবং বলেন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর ওই রাতে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে ওয়ারল্যাসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার লাল পতাকা চিনিয়ে এনেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু, নাহিদ মিয়া সহ সাংবাদিক বৃন্দ।




