হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

হরিরামপুর প্রতিনিধি (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখা ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে হরিরামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখা ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ উপজেলায় নির্বাহী কর্মকর্তার দুই বছরের কর্মজীবনের ওপর স্মৃতিচারণ করা হয়।




