slider

মেয়ের স্কুল ড্রেসের টাকা দিতে না পারায় রূপগঞ্জে বাবার আত্মহত্যা, স্বজনরা বলছে স্ট্রোক করে মৃত্যু

এনামুল হক,রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মেয়ের স্কুল ড্রেসের টাকা দিতে না পেরে ইজিবাইক চালক আওলাদ হোসেন (৪২) নামক এক পিতা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ব্রাহ্মনগাঁও এলাকার সামসুল হক মোল্লার ছেলে। এদিকে পরিবারের স্বজনরা বলেন তিনি আত্মহত্যা করেনি। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পারিবারিক প্রবলেম এর কারনে সে আত্মহত্যা করেছেন। এদিকে আবার মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান তিনি স্টক করে মৃত্যুবরণ করেছেন। দুপুরে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম তার মাথায় পানি দেয়। পরে মুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বলে জানিয়েছেন তার পরিবার।

আওলাদ হোসেনের ছোট মেয়ে সামিয়া (১২) জানায়, তার বাবার কাছে সকালে স্কুল ড্রেসের টাকা চাইলে । সে টাকা দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে তার ইজিবাইকটি ভাংচুর করে। পরে সে অসুস্থ হয়ে পরে। নিহত ব্যক্তির মেয়ে সামিয়া উপজেলার সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বড় মেয়ে তানজিনা আক্তার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থী ও তার ছেলে ব্রাহ্মণগাঁও মাদ্রাসার শিক্ষার্থী।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button