slider

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের শীত বস্ত্র বিতরণ

মোঃ মাসুদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে থেকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় ভিক্টোরিয়া পার্কে প্রায় ৩ শতাধিক গরীব,অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
 
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহসীন কবির। 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান।

সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান ইমুর পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুর রহমান খান, পঙ্কজ ব্যানার্জী, অসিম দেব, রাসেদ খান, লিটন সরকার, জহির আলম, সুমা দত্ত নদী, সৌরভ কুমার, এ্যাড মিনু, আক্তারুজ্জামান রুবেল, পিএস আপন প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button