slider

সারা বিশ্বে ইসলামের শত্রুদের প্রতিহত করতে হবে — ড. এনায়েত উল্লাহ আব্বাসী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ সারা বিশ্বে ইসলামের শত্রুদের প্রতিহত করতে হবে, সেজন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে আহবান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া জৈন পুরী।

সোমবার মোহনপুর নূরে মোহাম্মদী (সা:) তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা মসজিদ ও এতিমখানার উদ্যেগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি উপরোক্ত কথা বলেন। তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শেখ ফরিদ প্রধান এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মোকবুল মাহমুদ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহণ করে। মাহফিলের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মহোদয় ভিডিও এবং অডিও কলে অনুষ্ঠানের সফলতা এবং সমাগত সকলকে অভিনন্দন জানান। প্রধান আলোচক হেলিকপ্টার থেকে অবতরনের পর তাঁকে অভ্যর্থনা জানান শেখ ফরিদ প্রধান ও মোকবুল মাহমুদ প্রধান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button