slider

নালিতাবাড়ীতে বন্য হাতীর পায়ে পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে শরিফ মিয়া (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার কাটাবাড়ি পাহাড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শরিফ মিয়া স্থানীয় দাওধারা-কাটাবাড়ি ২নং ওয়ার্ডের আঃ করিম মেম্বারের ছেলে।

স্থানীয়দের সূত্রে জনাগেছে, গত কিছুদিন ধরে ভারত থেকে নেমে আসা বন্য হাতির একটি দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে।

খাবারের সন্ধানে হাতিগুলো প্রায়শই লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালিয়ে আসছিল।

শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফ। এসময় বন্যহাতির কাছাকাছি চলে গেলে হাতি শরিফকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। শরিফের এহেন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button