slider

নাটোরে যৌন হয়রানির অভিযোগে সেই পরিচালক কারাগারে

নাটোর প্রতিনিধি : নাটোরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাজেদুর রহমান সাকিবের (২৬) নামে বরাদ্দ অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের ২য় তলার জায়গা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও সহকারী পরিচালক হিরণ বড়ুয়া অভি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এর আগে বিকেলে আমলী আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার সাকিব সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক এবং দিঘাপতিয়া এমকে কলেজের ভাইস প্রিন্সিপালের ছেলে। নাটোর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, শনিবার (১ জানুয়ারি) ক¤িপউটার প্রশিক্ষণ নিতে আসা এক ছাত্রীকে যৌন হয়রানি করে প্রশিক্ষণ পরিচালক সাকিব। পরে ভুক্তভোগীর মায়ের মামলায় সোমবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ সাকিবকে গ্রেফতার করে। বিষয়টি জানার পর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে প্রশিক্ষণ কেন্দ্রটি বাতিল করে চিঠি পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে গ্রেফতার সাকিবকে সদর আমলী আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button