slider

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাটোরে সমাবেশ ও শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি : ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা ছাত্রদল। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে সেখানে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহিন, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমূখ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button