sliderরাজনীতিশিরোনাম

যুগপৎ আন্দোলনে আগামীকাল গণমিছিলে অংশনিবে গণতান্ত্রিক বাম ঐক্য

আগামীকাল ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০ ঘটিকায় গনতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে অবৈধ ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতির ৫ বছর কালোদিবস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে বিএনপি ও সমমনা দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিছিল সহকারে জোটের নেতাকর্মীদের নিয়ে বিএনপির গণমিছিলে অংশগ্রহণের মাধ্যমে যুগপৎ আন্দোলনের সূচনা করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক কমরেড আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গনতান্ত্রিক বাম ঐক্যের মিছিলের রুট: প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে নাইটেঙ্গল মোড়।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button