slider

রংপুরে ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একদিন আগে লালটু নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। আটক লালটু মিয়ার বাড়ি ঝিনাইদহ বলে জানা গেছে। সোমবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান।

রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, আমরা সকলেই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবো। এই লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রতিটি এলাকায় আইন শৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কর্মকর্তা আছে। একটু আগে ভুয়া নির্বাচন প্রিজাইডিং কার্ড বানিয়ে প্রার্থীদের কাছে বলে ভোট পাইয়ে দিবে অর্থা বিনিময়ে । এবং তাদেরকে জিতেয়ে দেওয়ার কথা বলে নানা প্রতিশ্রুতি দিয়েছে। বা কন্টাক করে এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। সেখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রক্ষাকারি বাহিনী আটক করেছে। আমরা তাকে জিজ্ঞেসা করে দেখি এর সাথে কারা জড়িত আছে। ভুয়া প্রিজাইডিং ব্যাক্তিকে পুলিশের আওতায় দেওয়া হয়েছে। এবং পুলিশকে আমরা নির্দেশনা দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে সব তথ্য বেড় করার জন্য। 

তিনি আরও বলেন, রসিক নির্বাচনকে নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল কাজ করছে আমর তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আপনারা সবাই আছেন ২৭ ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ এর কাছে পরিচয়। সেই সাথে ভোটে সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। লালটু মিয়াকে সন্দেহ হলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের পাতানো ফাঁদে পা দিয়ে লালটু মিয়া স্বশরীরে টাকা নিতে গেলে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভুয়া প্রিজাইডিং অফিসারের পরিচয় দেওয়া লালটু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওই ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করি। জিজ্ঞাসাবাদ চলছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button