slider

একটু প্রশান্তির অন্বেষণে দাউদকান্দির প্লাবন ভূমিতে ট্যুরিজম

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ আধুনিক রুচিশীল, সাবলীল ও ব্যাক্তিত্ববান গুনীজনদের আয়োজনে দেশের খ্যাতিমান বেসরকারি এনজিও সিসিডিএ’র সহযোগিতায় অপূর্ব প্লাবন ভূমি কেন্দ্রিক ট্যুরিজম সেজেছে রাঙ্গামাটির লেকের আদলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে পুটিয়া-আদমপুর লিংক রোডের পাশে মৎস্য খামারে সম্প্রতি পরিচালকবৃন্দ গড়ে তুলেছেন এই নান্দনিক ট্যুরিজম। দিনের সকাল থেকে রাত পর্যন্ত পারিবারিক ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে শিশুদের দোলনা, নাগরদোলা ও নৌবোট। পরিবেশ দোষন মুক্ত ও সম্পুর্ন স্বাস্থ্য সম্মত সূলভ মূল্যে দেশীয় এবং চায়নিজ খাবারের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এখানে রয়েছে সুশিক্ষিত বিনয়ী কর্মকর্তা কর্মচারী, যাদের আথিতেয়তা ও সেবায় মুগ্ধ হচ্ছে আগত বিনোদন ভ্রমণ পিপাসুরা। শুধু বিনোদনই নয় জন্মদিন এবং পারিবারিক আচার অনুষ্ঠানের সুযোগও রয়েছে এই ট্যুরিজমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button