slider

পটিয়ায় মেধাবৃক্তি পরীক্ষা সম্পন্ন

পটয়িা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় ইউনিক ফাউন্ডশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার সকালে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় পটিয়া উপজেলা ও পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ১৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রথমবারের মতন ইউনিক ফাউন্ডশন এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন বলে নেতৃবৃন্দ জানান। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বোরহান উদ্দনি, চট্টগ্রাম বন্দর কর্মকর্তা সমাজসেবক জালাল উদ্দীন মাষ্টার, ইসলামী ফ্রন্ট নেতা মৌলানা আলী হোসাইন, ফারইষ্ট ইসলাম ব্যাংক লিঃ পটিয়া শাখার ইনর্চাজ মাওলানা মাহামুদ উল্লাহ, বিশিষ্ট ব্যাংকার ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম, আমির হোসাইন, ওমর ফারুক, সংগঠনের আবু ছালেহ ইব্রাহিম খলিল, মো: রহিম, ইফতেখার হোসাইন, আবু সাঈদ, শিশু সংগঠক আলমগীর আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button