slider

ঘিওরে বার্ষিক গীতা পাঠ প্রতিযোগীতা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বার্ষিক গীতা পাঠ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বানিয়াজুরী রাজবংশী পাড়া বারোয়ারী শিব মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী এ প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক প্রতিযোগী অংশ নেন।
শারদাঞ্জলি ফোরাম মানিকগঞ্জ জেলা শাখা এ প্রতিযোগীতার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কালিদাস সাহা।
বানিয়াজুরী রাজবংশীপাড়া শিবমন্দির কমিটির সহ সভাপতি অমলেন্দু রাজবংশী বিষুর সভাপতিত্বে অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের আয়কর আইনজীবি রাশু কুমার তরফদার (অমিত), বানিয়াজুরী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নদীয়ার চাঁদ রাজবংশী, শারদাঞ্জলি ফোরামের সাধারন সম্পাদক কার্তিক রায়, চন্ডীদাস ভৌমিক, উজ্জ্বল মন্ডল, পরিক্ষিত রাজবংশী, লিটন পাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button