sliderমহানগরশিরোনাম

মহান বিজয় দিবসে সাংবাদিক আবাসিক এলাকা উচ্চ বিদ্যালয়ের আলোচনা অনুষ্ঠান

পতাকা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক আবাসিক এলাকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল উপ-কমিটির আহবায়ক জনাব বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সমিতির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মজুমদার, সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন,কোষাধ্যক্ষ জনাব গাজী মোহাম্মদ ইউসুফ এবং স্কুলের প্রধান শিক্ষিকা পারভিন সুলতানা প্রমূখ।
সভাপতির ভাষণে জনাব বিএম ইউসুফ আলী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে এবং নেতৃত্বে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীন দেশ পেয়েছি বলে আজ বিজয় দিবস উদযাপন করছি। তিনি বিজয় দিবসের চেতনা বাস্তবায়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন শিক্ষিত না হলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। তিনি সাংবাদিক আবাসিক এলাকা উচ্চ বিদ্যালয় এর উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ লক্ষ্য অর্জনে যা কিছু করণীয় তা করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
প্রধান অতিথির ভাষণে সমিতির সভাপতি জনাব আবদুল আওয়াল ঠাকুর বলেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সমাজ থেকে বর্ণবাদ ও শ্রেণী শোষণ দূর করা।এটি অর্জনই বিজয় দিবসের মূল লক্ষ্য। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মজুমদার দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ৩০ লক্ষ শহীদদের জীবনের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা স্বল্প পরিসরে তুলে ধরেন। কোষাধক্ষ্য গাজী মোহাম্মদ ইউসুফ মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনীর বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, “সেদিন আমাকে পেটে নিয়ে আমার মাকে গ্রামের পর গ্রাম ছুটতে হয়েছে নিরাপত্তার জন্য । বাবাকে গ্রেপ্তার করেছিল পাক বাহিনী।”
অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন বিজয়ীদের সনদ, ক্রেস্ট, বই এবং আর্থিক সম্মাননা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button