slider

মাধবপুরে বিশেষ অভিযানে মাদক কারবারী গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর থেকে মাদক কারবারী সুজাত মিয়াকে ২০ কেজি গাঁজা সহ আটক করেছে।
মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুজাত মিয়াকে ২০ কেজি গাঁজা সহ আটক করেছে।
শুক্রবার(১৬ ডিসেম্বর) অভিযানকালে ধৃত মাদক ব্যবসায়ীর বসতঘরের বারান্দার একটি কোটা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার হরা হয়।আটককৃত সুজাত ধর্মঘর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।অভিযান পরিচালনা করেন এসআই ইসসাইল ভুইয়া। এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংস্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা দায়েরের কথা নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আব্দুর রাজ্জাক,তিনি আরো বলেন মাদকের ব্যাপারে বিন্দু পরিমানও ছাড় নেই। এ অভিযান চলমান থাকবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button