slider

সালথায় বিজয় দিবসে ফ্রি চক্ষু ক্যাম্পেইন

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর বাজারে অবস্থিত মানবতার ফেরিওয়ালা নামক সংগঠনের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা করছেন। মানবতার ফেরিওয়ালা সংগঠনের দ্বারা জীবনের শেষ মার্কেট ও হয় অনেকের। সেচ্ছাসেবী এই সংগঠন মূলত এলাকার কোন লোক মারা গেলে বিনামূল্যে কাফনের কাপড় ফ্রি দিয়ে থাকেন। এছাড়া এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে।
তারই ধারাবাহিকতায় তারা বিজয় দিবসে ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করেন। ১৬ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ফ্রি চক্ষু চিকিৎসা। সকালে এই ফ্রি চক্ষু চিকিৎসা উদ্বোধন করা হয়। 
এসময় অতিথি উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সোনাপুর বাজার কমিটির সভাপতি ও সালথা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়লান আবেদীন, মানবতার ফেরিওয়ালা সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা ফজলুর রহমান প্রমূখ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button